Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন দুই যুদ্ধজাহাজ সরে গেছে: আইআরজিসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 6, 2026 6:59 am

যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি যুদ্ধজাহাজে আঘাত করেনি।

আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স ওই দুই মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজকে হয়রানি এবং সমুদ্রপথে অবরোধে অংশ নিচ্ছিল।

ইরানের এই বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধজাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ‘সংঘর্ষের এলাকা’ ছেড়ে চলে যায়। একই সঙ্গে হামলার বিষয়টি সেন্টকম স্বীকার করেছে বলেও দাবি করেছে আইআরজিসি।

অন্যদিকে সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে জাহাজ দুটি হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা আহত হননি।

আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে ইরানের সশস্ত্র বাহিনী আরও ‘তীব্র’ জবাব দেবে।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) আইআরজিসির নৌবাহিনী জানিয়েছিল, ইরানি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার এবং অন্যত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।

এদিকে সেন্টকম জানিয়েছে, পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকেই দুই দেশের মধ্যে সংঘাত চলছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মেসির অমরত্ব নাকি ইয়ামালের প্রথম বিশ্বকাপ?

ভিটেমাটি হারানোর শঙ্কা: দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙন রোধে তিন গ্রামবাসীর মানববন্ধন

আগামী ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে শেরপুর জেলায় নিয়ে আসবো : রুবেল

রংপুরের প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ করা হচ্ছে

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৬৬ মামলা

বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের সফল অভিযান

কুয়েট সংলগ্ন বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা: নিহত এক

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

পাঁচবিবির আয়মা রসূলপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ