Monday , 16 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

পাঁচবিবিতে বিশিষ্ট সাংবাদিক আবু হাসানের স্মরণে পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 16, 2025 9:28 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রখ্যাত সাংবাদিক, দৈনিক সংগ্রাম ও দৈনিক সাথমাথা পত্রিকার উপজেলা প্রতিনিধি, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মরহুম আবু হাসানের রুহের মাগফিরাত কামনায় পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে তাঁর নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পাঁচবিবি ও আশপাশের এলাকার বিশিষ্টজন, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার কৃতি সন্তান, ঢাকা মহানগরীর হাজারীবাগ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট জোবায়দুর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার, বালিঘাটা ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল কুদ্দুস সহ আরও অনেকে।

বক্তারা বলেন, মরহুম আবু হাসান ছিলেন সত্য ও ন্যায়ের এক আপোষহীন কণ্ঠস্বর। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তাঁর কলম ছিল নির্ভীক ও সুদৃঢ়। সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন একজন আদর্শবান ও সৎ মানুষ, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাঁর কর্ম ও সততা আজও সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তারা আরও বলেন, আবু হাসানের মৃত্যুতে পাঁচবিবি সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর অবদান ও আদর্শ সাংবাদিকতার পথপ্রদর্শক হয়ে থাকবে।

দোয়া মাহফিল শেষে মরহুমের কবর জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ২০২৫, বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি বহু সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর আদর্শ, সততা এবং সাংবাদিকতার প্রতি নিষ্ঠা দীর্ঘদিন এলাকাবাসীর হৃদয়ে গেঁথে থাকবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

কুমিল্লা এসোসিয়েশনে সভাপতি পদ রাসেদের নামে উৎসর্গ

দুমকিতে ১৬ মামলার পালাতক আসামি মিজান গ্রেফতার

কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার ৮৫তম জন্মদিন

ত্রিশালে নামাজের জন্য খুলে দেয়া হলো মডেল মসজিদ

নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির

আজ থেকে নতুন সময়ে চলবে অফিস-ব্যাংক

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা ‘নতুন রূপে’ ইরান

প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা