Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

রাজধানীর বংশালে হেলমেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বংশালের মুকিমবাজার এলাকায় একটি হেলমেট গোডাউনে লাগা আগুন প্রায় ৫৩ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

রোববার সন্ধ্যা ৬টা ২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। টানা প্রচেষ্টার পর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বংশালের মুকিমবাজারে একটি হেলমেট গোডাউনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট মোতায়েন করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচি

নেত্রকোণায় ৪ লাখ টাকা মূল্যের ‘চায়না দুয়ারী’ জাল জব্দ

কিশোরগঞ্জে ডাকাতি করতে গিয়ে ৫ জন গণপিটুনির শিকার

মধ্যনগরে নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

স্থানীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার খসড়া প্রকাশ

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটিই ছিল মুক্তিযুদ্ধের ডাক : ইকবাল হাসান মাহমুদ টুকু

ইংলিশ চ্যানেল সাঁতারে ইতিহাস গড়ার পথে হাওর পাড়ের হিমেল

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি : নোবিপ্রবি উপাচার্য