Friday , 13 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

আক্কেলপুরে ওলামা বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ণ ওলামা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 13, 2025 10:23 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১২ জুন, সকাল ১০ টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত প্রায় ২ শতাধিক আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রখ্যাত আলেম মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি তাঁর বক্তব্যে বলেন,দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আলেম সমাজকে সাহসিকতার সঙ্গে সত্য উচ্চারণ করতে হবে। ইসলামি আদর্শে সমাজ গড়ার জন্য ওলামাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলনকে বেগবান করতে ওলামারা যদি এগিয়ে আসেন, তবে জাতি উপকৃত হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।

তিনি আরও বলেন,আলেমদের দায়িত্ব শুধু মসজিদের মিম্বরে সীমাবদ্ধ নয়, বরং সমাজ সংস্কার, রাজনীতি,শিক্ষা ও মানবসেবায় তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মামুনুর রশিদ,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এবং আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, জয়পুরহাট জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান,জেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা আবু জাফ,আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দিপু।

বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য
আলেমদের কে একযোগে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ওলামা সমাজের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।

ওলামাদের ঐক্য ও সচেতনতা জাতিকে সঠিক পথ দেখাতে পারে। তারা ইসলামী মূল্যবোধ বজায় রেখে জনগণের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সকলে একসাথে দুপুরের খাবার গ্রহণের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

শরণখোলা উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রার্থী অধ্যক্ষ আঃ আলীমের মোটরসাইকেল শোডাউন

কটিয়াদীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছাত্র-জনতার অভ্যুত্থান বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছেঃ ড. ইউনূস

বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও ইসলামাবাদ

মোংলায় ট্রেনে চাপা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত

শিবচরে এক্সপ্রেসওয়েতে ট্রাক, বাস সংঘর্ষে নিহত ৩

জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন

শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ