Thursday , 12 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সিরাজগঞ্জের সলঙ্গালায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর অত্মহত্যার চেষ্টা

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 12, 2025 1:48 pm

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া প্রতিনিধি:
পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর গলাকেটে হত্যা করার পর স্বামী নিজেও তারা গলাকেটে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরানদহ মধ্যপাড়া গ্রামে।
আহত স্বামী বর্তমানে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ন কবীর জানান, রায়গঞ্জ উপজেলার এরানদহ মধ্যপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে রোজিনা খাতুনের (২৩) সঙ্গে বছর দুইয়েক আগে সলঙ্গা থানার ব্রহ্মগাছা ইউনিয়নের বামনভাগ গ্রামের মোখছেদ আলী শেখের ছেলে মোতালেব হোসেনের সঙ্গে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই রোজিনার শ্বশুড় বাড়ির লোকজনের সঙ্গে তার বণিবনা হচ্ছিল না।
অবশেষ স্বামী মোতালেব হোসনকে সঙ্গে নিয়ে রোজিনা বাবার বাড়ি এরানদহ মধ্যপাড়ায় বসবাস করছিলেন। তাদের ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। এই বাড়িতেও স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ চলে আসছিল।
এই গোলযোগের জের ধরে বুধবার গভীর রাতে মোতালেব হোসেন ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার স্ত্রী রোজিনা খাতুনের গলা কেটে হত্যা করে। এরপর নিজেও তার গলা কাটার চেষ্টা করে।
ঘটনাটি টের পেয়ে বাড়ির লোকজন ওই ঘরে প্রবেশ করার পর মোতালেব আর আত্মহত্যা করতে পারেননি। তাকে রাতেই গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানা পুলিশ রোজিনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ময়নাতদন্তের জন্য তাকে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত এই হত্যাকান্ডের ব্যাপারে কেউ থানায় মামলা দেয়নি বলে উল্লেখ করেন ওসি।

সর্বশেষ - জাতীয়