Saturday , 1 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পরিবেশ ও শব্দদূষণ রোধে রংপুরে মতবিনিময় সভা

পরিবেশ ও শব্দ দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির উদ্যোগে আজ রংপুরে এক মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিএমপি’র উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ।

তিনি বলেন, পরিবেশ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার ও উচ্চ শব্দ সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। মোটরসাইকেলের সাইলেন্সারসহ অন্যান্য যন্ত্রাংশ মানসম্মত রাখা এবং কোনো ধরনের শব্দ দূষণ সৃষ্টি না করার ক্ষেত্রেও ওয়ার্কশপ মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি পরিবেশবান্ধব ও আইনসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সভায় রংপুর মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা পরিবেশ ও শব্দ দূষণ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা পরিবেশ সংরক্ষণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও বাসযোগ্য রংপুর গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

সৌদির হামলার জবাবে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি হুথিদের, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতনিসহ প্রাণ গেল ৩ জনের

মাদারীপুরে সার্বজনীন পৌর মহাশ্মশানের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি ৪০ লাখ টাকা দিল কাফকো

ঝালকাঠিতে ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

নাসিরনগরে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

কুবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর