Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১ জন।

রোববার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৪৩১।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ৫২১ জন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ক্যান্সারে আক্রান্ত লাকীর জীবন বাঁচাতে ময়মনসিংহে চিত্রপ্রদর্শনী ও বিক্রয় আয়োজন

কুবিতে ইএলডিসি’র উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

দেশজুড়ে বিশ্বস্ত পেশাজীবী খোঁজার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম: ক্রিয়াকারক

ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ

বাউফলের কৃতি সন্তান এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মধ্যনগর ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি অনুষ্ঠিত

জাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ: প্রহসনে পরিণত হয়েছে ভোট প্রক্রিয়া

ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত