Thursday , 16 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, আহত ১৯

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

আলজেরিয়া সিভিল ডিফেন্স (আলজিরিয়ান সিভিল প্রটেকশন) জানিয়েছে, আলজিয়ার্সের মোহাম্মাদিয়া জেলায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সদস্যরা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংস্থাটির প্রাথমিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে নিহতদের বয়স বা পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিবকে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিতে দেখা গেছে।

উল্লেখ্য, আলজেরিয়ায় গত কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। রাজধানীর উপকণ্ঠে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডের সঙ্গে আবহাওয়ার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

আলজিয়ার্স থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে গ্রীন ফোর্সের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খেলার মাধ্যমে জাতীয়তা বন্ধুত্ব আত্মীয়তা বোধ বজায় থাকে : কাজী নাহিদ

ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার আদায়ে ইউটিএলের ১০ দফা দাবি

ভোটের মাঠে প্রশাসন থাকবে নিরপেক্ষ : ডিসি আরেফীন

‎চালের অস্বাভাবিক মূল্য বাড়ায় বরিশালে মানববন্ধন

কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন এডভোকেট ফজলুর রহমান

আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ণ প্রক্রিয়ার নেতৃত্বে বাংলাদেশ

নলছিটিতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার