Sunday , 31 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হান্টাভাইরাস সতর্কতা কাটিয়ে আবার সমুদ্রে যাত্রার অনুমতি পেল ক্রুজ জাহাজটি

প্রতিবেদক
বাসস
May 31, 2026 8:27 am

প্রাণঘাতী হান্টাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্য সতর্কতা তৈরি করা একটি ক্রুজ জাহাজকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ শেষে শনিবার আবার সমুদ্রে যাত্রার অনুমতি দেওয়া হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রটারডাম বন্দরের জনস্বাস্থ্য সংস্থা শুক্রবার চূড়ান্ত পরিদর্শনের পর জানায়, ‘জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এমভি হন্ডিয়াসকে আবার সমুদ্রে পাঠাতে আর কোনো বাধা নেই।’

পরিদর্শনের সময় সংক্রমণ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, জাহাজটি কার্যকরভাবে পরিষ্কার করা হয়েছে এবং নির্ধারিত নির্দেশনা অনুযায়ী যথাযথ জীবাণুমুক্তকরণ সম্পন্ন হয়েছে।

জাহাজটির মালিক প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, সব ধরনের পরিদর্শন শেষ হওয়ার পর হন্ডিয়াস রটারডাম বন্দর ত্যাগ করবে। আগামী ১৩ জুন থেকে এটি আবার নির্ধারিত ক্রুজ সূচি অনুযায়ী চলাচল শুরু করবে।

হন্ডিয়াস আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে কেপভার্দের উদ্দেশে যাত্রা করেছিল। পথে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে তিন যাত্রীর মৃত্যু হলে এর যাত্রা ব্যাহত হয়। স্বাস্থ্য সতর্কতা জারির আগে কিছু যাত্রী সেন্ট হেলেনা দ্বীপে জাহাজ থেকে নেমে যান।

হান্টাভাইরাস একটি বিরল ভাইরাস, যা মূলত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। এ রোগের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

পরে অধিকাংশ যাত্রীকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফেতে নামিয়ে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়।

ডাচ পতাকাবাহী জাহাজটি গত ১৮ মে ইউরোপের বৃহত্তম বন্দর রটারডামে পৌঁছায়। এরপর বাকি ক্রু সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ পর্যন্ত এই প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত ১৩টি নিশ্চিত সংক্রমণের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে মারা যাওয়া তিনজনও অন্তর্ভুক্ত রয়েছেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটে ৩৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

শাহজালাল টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের পরিকল্পনা : বেবিচক চেয়ারম্যান

নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় নারী নিহত

বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশে ৯ম কুমিল্লা বিশ্ববিদ্যালয়

রৌমারীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ

দেশ গড়তে জুলাই পদযাত্রায় গাইবান্ধায় এনসিপির নেতৃবৃন্দ

ছাত্রদল নেত্রী ইপ্সিতার লাশ নদী থেকে উদ্ধার

লর্ডসে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা, ‘চোকার’ তকমা মুছে ফেলার সুবর্ণ সুযোগ

জাবিতে নানা নাটকীয়তার পর ফের বহাল পোষ্য কোটা