Saturday , 14 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

লর্ডসে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা, ‘চোকার’ তকমা মুছে ফেলার সুবর্ণ সুযোগ

 

মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধি:

একটা সময় ছিল, যখন ‘চোকার’ শব্দটাই যেন দক্ষিণ আফ্রিকার সমার্থক হয়ে উঠেছিল। অথচ আজ লর্ডসে দাঁড়িয়ে সেই নাম মুছে ফেলার মতো বাস্তব সম্ভাবনার মুখে প্রোটিয়ারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে তাদের দরকার মাত্র ৬৯ রান, হাতে আছে ৮টি উইকেট।

টেস্টের চতুর্থ ইনিংসে ২৮২ রানের লক্ষ্য তাড়া করাটা সহজ ছিল না। তার ওপর আইসিসির কোনো ফাইনাল ম্যাচে অতীত পরিসংখ্যান দক্ষিণ আফ্রিকার পক্ষে কথা বলছিল না। কিন্তু এইডেন মার্করামের ব্যাট যেন বদলে দিয়েছে সেই দৃশ্যপট। তিনি খেলেছেন এক অনবদ্য সেঞ্চুরি, যেটি শুধু রান সংখ্যায় নয়, গুরুত্বেও ইতিহাসে ঠাঁই পাওয়ার মতো।

প্রোটিয়াদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যাটার আইসিসি ফাইনালে করলেন সেঞ্চুরি। মার্করামের ১৫৯ বলে ১০২ রানের ইনিংস কেবল ম্যাচকেই এগিয়ে নেয়নি, বরং পুরো জাতিকে এক নতুন স্বপ্ন দেখিয়েছে।

সঙ্গী ছিলেন অধিনায়ক বাভুমা, যিনি ইনজুরির মধ্যেও ব্যাট হাতে দাঁড়িয়ে গেছেন দায়িত্বশীলতায়। আর ওপেনার রিকেলটন ফিরে গেলেও মার্করাম ও মুল্ডারের জুটি ম্যাচে ধারাবাহিকতা এনে দেয়। পরে বাভুমাকে সঙ্গী করে তিনি এগিয়ে চলেন লক্ষ্যের দিকে।

এই সেঞ্চুরির মাধ্যমে মার্করাম নাম লিখিয়েছেন বহু রেকর্ডের পাশে। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ব্যাটার তিনি। তার আগে ছিল স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। আইসিসি ফাইনালে লর্ডসে সেঞ্চুরি করা ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড ও ভিভ রিচার্ডসের কাতারে ঢুকে পড়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ২৭ বছরের শিরোপাহীন যাত্রা এবার হয়তো বদলাতে যাচ্ছে। আজ শনিবার চতুর্থ দিনের প্রথম সেশনেই নিশ্চিত হতে পারে সেই কাঙ্ক্ষিত ট্রফি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক কমিটি ঘোষণা

শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল বাদশার মনোনয়ন দাখিল

৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে ঢেলে সাজাতে দাঁড়িপাল্লা’র বিকল্প নেই : খন্দকার আব্দুর রাকিব

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি: মাভাবিপ্রবির ৫ জনের বিশ্বসেরা কৃতিত্ব

কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে ৩ সদস্যের কমিটি গঠন

আ. লীগ নিষিদ্ধ না হলে প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে: রাশেদ খান

মাদারীপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কৃষক দলের আলোচনা সভা

বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ