Sunday , 10 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ফতুল্লায় গ্যাসের আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জের জেলার ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে এক নারী ও তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধরা হলেন- মোহাম্মদ আবুল কালামের (৪৭) শরীরের ৯৫ শতাংশ; তার স্ত্রী সালমা বেগমের (৩৫) ৬০ শতাংশ; ছেলে মুন্নার (১২) ৩০ শতাংশ এবং মেয়ে মুন্নি (৭) ৩৫ শতাংশ ও কথার (৮) শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ (রোববার) ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ আগুন লেগে যায়।

প্রতিবেশীরা সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ভুক্তভোগীদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (এনআইবিপিএস)-এ নিয়ে যান।

প্রতিবেশীরা জানান, পরিবারটি ফতুল্লার গিরিধারা এলাকায় একটি নয়তলা ভবনের নিচতলায় থাকত। গ্যাস লিক হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এনআইবিপিএস-এর আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভুক্তভোগীদের শরীরের ৩০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির একাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মুহাম্মদ মামুনুল হক: শিক্ষার মান যাচাই ও শিক্ষকদের সাথে মতবিনিময়

গণমাধ্যমকর্মীকে হুমকি দিল ছাত্রদল নেতা জাহিদ

বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল

জাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী

তিতাস নদীতে কোরবানির বর্জ্য ফেলে পরিবেশ দূষণ: মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাসিরনগরে জাতীয়তাবাদী বাউল দলের ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বান্দরবান ঘুরতে যাওয়া হলোনা ইব্রাহিমের, সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ০১

পূবাইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

কুড়িগ্রামে নানান আয়োজনে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন