Saturday , 9 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত

‎পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ওষুধের দোকান, ডেকোরেটর, মুদি দোকানসহ ১১টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত এবং দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ যুগল বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দুইটি ইউনিট নিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত