Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজাপুরে ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জামাল

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষি সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে দুটি খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়েছে।

শনিবার (২ মে) সকালে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী কার্যক্রমের শুরু হয় সকাল ১০টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠী এলাকার গোড়াখাল থেকে। খালটি ভাতকাঠী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে আদাখোলা ধোপা বাড়ি পর্যন্ত বিস্তৃত হবে।

পরবর্তীতে বেলা ১১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের ফকিরহাট এলাকায় দ্বিতীয় একটি খাল খনন কাজের উদ্বোধন করা হয়। এ খালটি ফকিরহাট থেকে শুরু হয়ে শোহরাপ মোল্লার বাড়ি হয়ে শিকদার বাড়ি পর্যন্ত সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, খাল দুটি পুনঃখনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। এতে করে স্থানীয় কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মহিপুর মহিলা দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত

সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

লতা হিজড়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগের প্রতিবাদে মহিপুরে সংবাদ সম্মেলন

হরমুজ প্রণালিতে শত্রুদের ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে ফেলার হুমকি আইআরজিসির

কুবিতে ওসমান হাদির মৃত্যু সংবাদে বিক্ষোভ: চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা

কুয়াকাটায় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা

দোয়ারাবাজারের দোহালিয়ায় গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন

জাবির আন্তঃবিভাগ ফুটবলের ফাইনালে বাংলা বিভাগ

কুড়িগ্রামে এবি পার্টির সাধারণ সভা ও উপজেলা কমিটি ঘোষণা

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো