Sunday , 14 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শ্রীবরদীতে আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 14, 2025 9:32 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে পৌর শহর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এ অভিযানে অবৈধভাবে স্থাপিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন রোধে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকা থেকে প্রচারণা পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের নিয়মিত তদারকি কার্যক্রম চলমান থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘নাপা সেন্টার’ তকমা ঝেড়ে নতুন রূপে জাবি মেডিকেল সেন্টার

প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

সমুদ্রে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে উত্তর কোরিয়া, দাবি নিউজিল্যান্ডের

কলাপাড়ায় স্বাধীনতা দিবসের প্যারেডে সেরা কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

প্রথম দিনেই সংঘর্ষে আলোচনায় নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম