Wednesday , 29 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যের আহ্বান আইনমন্ত্রীর

প্রতিবেদক
বাসস
April 29, 2026 1:03 pm

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদে সংবিধান সংশোধন ও জুলাই সনদের আলোকে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় অতীতে বিভাজন থাকলেও, বর্তমানে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সকল রাজনৈতিক শক্তির ঐক্য প্রয়োজন।

আইনমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।

মো. আসাদুজ্জামান বলেন, বিভিন্ন দেশে বিপ্লব বা গণআন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে ওঠে এবং সেই ভিত্তিতেই গণতান্ত্রিক অগ্রগতি নিশ্চিত হয়।

বাংলাদেশেও জুলাই সনদের আলোকে একটি গ্রহণযোগ্য ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, কিছু রাজনৈতিক প্রস্তাবে জুলাই সনদের বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

তবে, সংলাপ ও আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমাধান সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে সংসদে অর্থনীতি, কৃষি, সামাজিক নিরাপত্তা ও সাধারণ মানুষের কল্যাণসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরও বেশি আলোচনা প্রয়োজন।

একই সঙ্গে ফ্যামিলি কার্ড, কৃষক সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মো. আসাদুজ্জামান বিভেদ ভুলে, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে, একসঙ্গে কাজ করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে পৃথক দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার,জনমনে প্রশ্ন: হত্যা নাকি আত্মহত্যা?

রামুতে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন বিভাগে “সম্পত্তি হস্তান্তর আইন” এর ওপর দিনব‍যাপী সেমিনার অনুষ্ঠিত

এক বানরে অতিষ্ঠ কুবি, কামড়িয়েছে ১০-১২ জনকে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক হলেন ড. নাহিদা বেগম

মহিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ছেতারা বেগমের পরিবার

সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম আজম সৈকত

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল-অটোবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১

বাঘাইছড়িতে অবৈধ সিগারেট উদ্ধার করলো বিজিবি