শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম আজম সৈকত

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত বলেছেন, তিনি ঝালকাঠি-১ আসনে এমপি বা মন্ত্রী হওয়ার জন্য আসেননি; এসেছেন সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে নানা ত্যাগ-নির্যাতনের মধ্য দিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি। আমি আমার নেত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে কাজ করছি, আপনাদেরও সেই আদর্শে অটল থাকতে হবে, বলেন তিনি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে কাঁঠালিয়া উপজেলার বিনাপানি বাজারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম আজম সৈকত বলেন, ওয়ার্ড থেকে শুরু করে সব স্তরে সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে। ধানের শীষের বিজয় কোনো এক ব্যক্তির ক্ষমতার কারণে আসে না—আপনাদের ঐক্য, শ্রম ও ভালোবাসাই আমাদের শক্তি। আপনাদের সমর্থন ছাড়া কেউ ধানের শীষ নিয়ে নির্বাচন করে জয়ী হওয়ার স্বপ্ন দেখলে সেটি দুঃস্বপ্ন ছাড়া কিছুই না।

তিনি আরও বলেন, আপনারা যে ত্যাগ, শ্রম ও নিবেদন দিয়ে আজ পর্যন্ত সংগঠনকে ধরে রেখেছেন-সেটাই আমাদের এগিয়ে যাওয়ার ভিত্তি। আমি কথা দিচ্ছি, গতকালও আপনাদের পাশে ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

বক্তব্যে গোলাম আজম সৈকত বেগম খালেদা জিয়ার অগ্রগতিশীল নেতৃত্বেরও প্রশংসা করেন।

তিনি বলেন, দেশনেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। আমরা সবাই দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে আমাদের সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দিতে পারেন।”

সংগঠনের শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন—
“ফেসবুকে উসকানিমূলক পোস্ট, বিভाजन বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি সংগঠনকে দুর্বল করে। কে এমপি হবে, কে মন্ত্রী হবে—এগুলো আমাদের প্রধান লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য—সংগঠনকে শক্তিশালী করা। দলের সিদ্ধান্তই চূড়ান্ত, আমরা সবাই তা মানবো।”

তিনি বলেন, আমরা না হলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা যেত না। এই সংগঠনই আমাদের শক্তি, এই ঐক্যই আমাদের ভবিষ্যতের পথ দেখাবে।

দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩