Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজশাহীতে ডিজেল ও পেট্রোল জব্দ

প্রতিবেদক
ecaxc
April 28, 2026 8:24 am

জেলার গোদাগাড়ীতে র‌যাব-৫ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ৫৭২ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার নাজিরপুর ও ছয়হাটি বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আজ দুপুরে র‌যাব-৫ এর মিডিয়া সেল থেকে বাসস’কে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসিএসসি র‌যাব-৫ এর একটি দল নাজিরপুর এলাকায় মো. রাসেল হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

একই দিন নাজিরপুর ছয়হাটি বাজারের ‘মেসার্স রবিউল ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে আরও ৩৫০ লিটার ডিজেল পাওয়া যায়। তবে দোকানের জ্বালানি তেলের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ থাকায় মালিককে লাইসেন্স নবায়নের প্রমাণসহ মঙ্গলবার উপজেলা প্রশাসন কার্যালয়ে তলব করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে মজুতদারদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে র‌যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন

মুরাদনগরে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযানে কারাদণ্ড, অর্থদণ্ড ও অবৈধ ড্রেজিং সরঞ্জাম জব্দ

মেসির ভয়ের স্মৃতি ফিরবে ৯ জুন!

ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই

সুন্দরবনে অভিযানে ৪ জেলে উদ্ধার, বনদস্যু বাহিনীর ২ সদস্য আটক

৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রির পরিকল্পনা করছেন ট্রাম্প

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কুয়েটে ভর্তির আবেদন শুরু : চলবে ২০২৬ সালের জুন পর্যন্ত

ডেমরায় কালি কারখানায় আগুন নিয়ন্ত্রণে