Friday , 24 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

‘রোবোট্যাক্সি’ উৎপাদন শুরু করেছে টেসলা : ইলন মাস্ক

প্রতিবেদক
বাসস
April 24, 2026 3:54 pm

টেসলার বহুল আলোচিত সাইবারক্যাব নামের স্বয়ংক্রিয় ‘রোবোট্যাক্সি’ উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, শুক্রবার মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করেন এবং সংক্ষিপ্ত ক্যাপশনে লেখেন, ‘সাইবারক্যাব উৎপাদন শুরু হয়েছে।’

মূলত চালকবিহীন সাইবারক্যাবের ভেতর থেকে ধারণ করা ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় গাড়িটি কারখানা থেকে বের হয়ে সড়কে চলতে শুরু করছে।

মাস্ক আরও একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সোনালি রঙের একাধিক সাইবারক্যাবকে সড়কে একসঙ্গে চলতে দেখা যায়।

টেসলা বুধবার জানায়, এ বছর সাইবারক্যাব এবং টেসলা সেমি- দুই ধরনের যানবাহনেরই ‘ভলিউম উৎপাদন’ শুরু করার পথে রয়েছে, একইসঙ্গে তারা জানায় প্রথম প্রান্তিকে কোম্পানির মুনাফা হয়েছে ৪৭৭ মিলিয়ন ডলার।

সাইবারক্যাবকে এমন একটি স্বয়ংচালিত রোবোট্যাক্সি হিসেবে উপস্থাপন করা হয়েছে, যাতে স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই। এটি প্রথম ২০২৪ সালের শরতে উন্মোচন করা হয় এবং তখন মাস্ক বলেছিলেন, এটি ২০২৭ সালের মধ্যে বাজারে আসবে।

টেসলা গত জুনে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে সীমিত সংখ্যক ‘আর্লি অ্যাক্সেস’ ব্যবহারকারীর জন্য রোবোট্যাক্সি সেবা চালু করে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি একটি ছবি প্রকাশ করে, যেখানে গিগা টেক্সাস কারখানায় সাইবারক্যাবের চারপাশে কর্মীদের দেখা যায় এবং ক্যাপশনে লেখা ছিল, ‘প্রোডাকশন লাইনের প্রথম সাইবারক্যাব।’

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নেপালে অন্তর্বর্তীকালীন নেতা হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি কার্কি

ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান

বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার

অধ্যাদেশ জারি : ট্রাভেল এজেন্সি আইন লঙ্ঘনে ১ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রতি সচেতনতার আহ্বান আশরাফ উদ্দিনের

ত্রিশালে ৩ বছরের শিশু হত্যা, সৎ মা-সহ বাবা গ্রেপ্তার

নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল