Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

লক্ষ্মীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রতি সচেতনতার আহ্বান আশরাফ উদ্দিনের

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 2:45 pm

মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

জাতীয় নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরে অবহিতিকরণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করেছেন।

তিনি বলেন, “রাজনীতি মানেই মতের পার্থক্য থাকবে। বিতর্ক ও মতবিনিময় স্বাভাবিক, তবে কখনো সেই পার্থক্য সহিংসতা বা বিশৃঙ্খলায় রূপ নেওয়া উচিত নয়। তাই সকলকে সচেতন থাকতে হবে।”

নিজান নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, “নেতাকর্মীদের আচরণই নির্বাচন পরিবেশের মান নির্ধারণ করে। ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা আবশ্যক। আমরা চাই একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন।”

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সম্পর্কেও তিনি সতর্ক করে বলেন, “ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে কোনো ধরনের মিথ্যা তথ্য, গুজব বা অপপ্রচার ছড়ানো যেন না হয়। তা হলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়।”

নিজান যোগ করেন, “সুষ্ঠু নির্বাচন সকলের সম্মিলিত প্রচেষ্টা, অবদান ও সহযোগিতার মাধ্যমেই সম্ভব। আমরা মাঠে সেই লক্ষ্যেই কাজ করছি। আমি দৃঢ় বিশ্বাস করি, লক্ষ্মীপুরে একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আমাদের স্থানীয় সরকার সেই রিলিপ নির্ভর স্থানীয় সরকার- ডিসি কুমিল্লা

বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা

কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ

বৈষম্যবিরোধী মামলার আসামি জসিম গ্রেফতার

৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি

ভাসানীর মাজার জিয়ারত ও মাভাবিপ্রবি উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস

২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: এ্যানি

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা তাহেরী

কুবিতে ‘প্রভাতী’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন ইউএনও দীপা রাণী