Monday , 13 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রংপুরে পুলিশ হত্যা মামলার আসামি পলাশের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
বাসস
April 13, 2026 1:02 pm

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলার আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ দণ্ডাদেশ ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি পলাশ রংপুর মহানগরীর বাহার কাছনা তেলীপাড়া এলাকার জাহিদুল ইসলামের পুত্র।

রায় ঘোষণার সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল হাদী বেলাল জানান, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে পুলিশ গাঁজাসহ আটক করে।

এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে সজোরে আঘাত করে।

এতে পিয়ারুল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে হত্যা ও মাদক আইনে পলাশের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেন।

পরে পুলিশ আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেফতার করে।

মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন আসামি পারভেজ রহমান পলাশের মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।

এছাড়া আরও দু’টি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত পলাশকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আব্দুল হাদী বেলাল বলেন, পুলিশ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ন্যায় বিচার পাওয়ায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন বলেন, এ রায়ে আসামিপক্ষ ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

সবার সহযোগিতায় সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি: সিইসি

তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক

খুবিতে প্রথম বাঁধন অলিম্পিয়াড অনুষ্ঠিত

আজ থেকে নতুন সময়ে চলবে অফিস-ব্যাংক

নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

মহিপুরে প্রথমবার কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঐতিহাসিক গণ-অভ্যুত্থান উপলক্ষে জাবিতে শুদ্ধ-স্বরের বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শৈলকুপায় অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত