Sunday , 12 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কাপ্তাই হ্রদের জলে ভাসল বিঝুর ফুল

পুরোনো বছরের গ্লানি ও নতুন বছরের সুখ-শান্তির আশায় রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ বন থেকে ফুল সংগ্রহ করে গঙ্গাদেবীর উদ্দেশ্যে জলে ভাসিয়ে দেন।

পরে বাড়ি ফিরে ফুল ও নিমপাতা দিয়ে ঘর সাজানো হয় এবং বয়োবৃদ্ধদের পা ধুয়ে দিয়ে নতুন কাপড় উপহার দেওয়া হয়। বর্ষবরণের তিনদিনের মূল আনুষ্ঠানিকতার প্রথমদিন রাঙামাটি কেরানি পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসাতে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষরা জড়ো হন। এতে যোগ দেন দেশি বিদেশি অনেক পর্যটক। এ ছাড়া শহরের গজনতলী, রাজবাড়ীঘাটসহ জেলার বিভিন্ন স্থানেও ফুল ভাসানো হয়।

ফুল ভাসাতে আসা এক ত্রিপুরা বলেন, আমরা প্রতি বছর পুরোনো বছরের গ্লানি ও নতুন বছরের সুখ শান্তির আশায় ফুল বিজুর সকালে গঙ্গাদেবীর উদ্দেশ্যে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসাই। ভাসানো শেষে আমরা ফুল ও নিমপাতা দিয়ে ঘর সাজাই।

সোমবার (১৩ এপ্রিল) মূল বিজু বা চৈত্রসংক্রান্তি পালন করা হবে। এই দিন নানা ধরনের সবজি দিয়ে বিশেষ তরকারি রান্না করে অতিথিদের আপ্যায়ন এবং মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ পালন করা হবে। এদিন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে প্রার্থনা জানাবেন তারা।

উৎসব প্রিয় পাহাড়িরা সারা বছর মেতে থাকেন নানা অনুষ্ঠানে। তবে তার সবকিছুকে ছাপিয়ে যায় বর্ষ বিদায়ের এই উৎসব। চাকমারা বিজু, ত্রিপুরা বৈসুক, মারমারা সাংগ্রাই, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু এভাবে ভিন্ন ভিন্ন নামে পালন করে এই উৎসব।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

আইপিএল শেষ স্যান্টনারের

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত

ত্রিশালে সড়ক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান

উচ্চশিক্ষার মান উন্নয়নে ওবিই কারিকুলাম প্রণয়ন অপরিহার্য: বেরোবি উপাচার্য

ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি

স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসা- আতঙ্কে রুগীরা

বাউফলে ট্রলি সহ বিভিন্ন যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প-লুলা