রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
আগামী ছয় মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শেরপুর জেলায় নিয়ে আসবো। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে শেরপুর জেলার সার্বিক উন্নয়ন করাবো। আমাদের শেরপুরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় ও রেললাইন আমাদের দীর্ঘদিনের দাবী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবী অবশ্যই রাখবেন।
এছাড়া, অপার সম্ভাবনার পর্যটন শিল্প এখানে গড়ে উঠলে পিছিয়ে পরা এ অঞ্চলের উন্নয়ন হবে। এতেকরে অনেক মানুষের কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে। আমাদের পাহাড়ি জনপদে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(০৫ এপ্রিল) রোববার বিকালে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বলেন, ১২ ফেব্রুয়ারী নির্বাশনের পুর্বে এদেশের ধর্মপ্রাণ মানুষ ও সহজ সরল মহিলাদের কুরআনের কথা, তালিমের কথা ও বেহেশতের কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















