Saturday , 4 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইরানে ঢুকে কঠিন চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যদের উদ্ধারে অত্যন্ত ঝুকিপূর্ণ অনুসন্ধান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। দেশটির আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর শুক্রবার (৩ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া এই অভিযানে মার্কিন বিশেষ বাহিনী গভীর এলাকায় তৎপরতা অব্যাহত রেখেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্যমতে, ইরানের আকাশে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। তবে ওই বিমানে থাকা আরও এক ক্রু সদস্যকে এখনো খুজে পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানটিতে থাকা অপর ওই ক্রু সদস্যকে উদ্ধারে ইরানের অভ্যন্তরে গভীর এলাকায় কঠোর অভিযান চলছে।

সিবিএসের এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়েছে। এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটির কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এফ-১৫ই বিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরণের কমব্যাট সার্চ এন্ড রেস্কিউ (সিএসএআর) অভিযানকে সামরিক বাহিনীর সবচেয়ে জটিল ও সময়সংবেদনশীল অপারেশন হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এলিট ইউনিটগুলো সাধারণত এসব অভিযান পরিচালনা করে থাকে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বছর পেরোলেও ৬০ পদে নিয়োগ নেই

রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির

দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে : ডা. তাহের

যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ

ইরান যুদ্ধের পর প্রথমবার রাশিয়ার তেল জাপানে পৌঁছেছে : গণমাধ্যম

বৃষ্টি বিঘ্নিত দিনে মোমিনুল-শান্তর নৈপুণ্যে ১৭৯ রানে এগিয়ে বাংলাদেশ

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী সৈয়দ এসহাক মুহাম্মদ’র মনোনয়ন বৈধ ঘোষণা