আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

শেরপুরে প্যাঁচার ছানা উদ্ধার: নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির উদ্যোগে উদ্ধার করা হয়েছে চারটি কন্ঠী নিম প্যাঁচার ছানা।

বুধবার শেরপুরের তারাকান্দি এলাকায় একটি বাড়ির মৃত গাছ ঝড়ের কবলে ভেঙে পড়লে বাচ্চাগুলি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় রিফাত আহমেদ ছানাগুলোকে নিজের তত্ত্বাবধানে রাখেন এবং ফেসবুক গ্রুপ ‘শেরপুর হেল্পলাইনে’ একটি পোস্ট করেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা চালান যাতে ছানাগুলির নিরাপত্তা নিশ্চিত করা যায়।

পরবর্তীতে ‘শেরপুর হেল্পলাইন’ এর পোস্টটি নজরে আসে ‘বিউটি অব ঝিনাইগাতী’ গ্রুপের সভাপতি এবং শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি সদস্য কাঞ্চন মারাকের। বিষয়টির গুরুত্ব বুঝে তিনি দ্রুত পদক্ষেপ নেন। তার সঙ্গে যুক্ত হন হাতির খবর ও সচেতনতা গ্রুপের সদস্য এহসানুল হক প্রিতম ও সমশ্চূড়া এলিফ্যান্ট রেসপন্স টিম সভাপতি আরফান আলি।

তাদের সম্মিলিত প্রচেষ্টায় ছানাগুলোকে সংরক্ষণ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা আবারও তাদের মায়ের কাছে ফিরে যেতে পারে। বন্যপ্রাণী সংরক্ষণে এই ধরনের সচেতনতা ও দ্রুত পদক্ষেপ স্থানীয়দের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসবিসিএস সভাপতি সুজয় মালাকার বলেন, ‘একটি প্যাঁচা বছরে কমপক্ষে ১০০০ ইদুর খায় এবং কৃষকের উপকার করে। জনসচেতনতামূলক কর্মসূচি নিয়ে জনগণকে সচেতন করা হলে পাখি শিকার ও পরিবেশ ধ্বংস রোধ সম্ভব।’

শেরপুর ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো আল আমিন বলেন, ‘বন্যপ্রাণী উদ্ধার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অভিজ্ঞদের জানানোই সবচেয়ে নিরাপদ ও দায়িত্বশীল পদক্ষেপ।’

নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

ফেসবুক লাইভে এসে ২ শিশু সন্তানকে নিয়ে বাবার ‘বিষপান’

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল ২৫ মন ওজনের ‘খটক মাছ’

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

ত্রিশালে ভুয়া চিকিৎসার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আলোকিত বাউফল ব্লাড ডোনার সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা

পুঠিয়ায় বৃদ্ধার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া।

ওয়াইল্ড টিমের উদ্যোগে সুন্দরবন রক্ষায় বনজীবীদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন

বানেশ্বর ফিলিং স্টেশনে তেলের জন্য বাইকারদের উপচে পড়া ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪১

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু