Tuesday , 31 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুবি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের নেতৃত্বে রাহাত-তানভীর

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 31, 2026 7:49 am

সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাহাত এবং সাধারণ সম্পাদক হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভীর।

সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

সদ্য সাধারণ সম্পাদক মো. তানভীর বলেন, ‘কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সকলের আস্থা ও সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও গঠনমূলক কার্যক্রম বৃদ্ধিতে কাজ করাই হবে আমার লক্ষ্য। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

সদ্য সভাপতি আব্দুল্লাহ আল রাহাত বলেন, ‘আমার ওপর অর্পিত এই দায়িত্বকে আমি একটি আমানত হিসেবে গ্রহণ করেছি। সংগঠনের সদস্যদের কল্যাণ এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। কুসানের শুভাকাঙ্ক্ষী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সহজ ও সুন্দর করে তুলবে বলে আমি আশাবাদী।’

 

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার : কাজল

জৈন্তাপুরে লাল শাপলা বিলে কচুরিপানার দখল, হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

কুয়াকাটায় সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

অমর একুশে বইমেলায় প্রকাশিত নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষকের বই

অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি

ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কবরের ভেতর থেকে

ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন

সুদানে গণহত্যার প্রতিবাদে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন