আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ৫টি ঘরসহ চারটি গরু পুড়ে ছাই

জেলার উলিপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গরুসহ পাঁচটি ঘর এবং ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রফিকুল ইসলাম।
এলাকাবাসী জানায়, মৃত নওশের আলীর ছেলে রফিকুল ইসলাম ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়।

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও মুহূর্তের মধ্যে আগুন পাশের গোয়ালঘরসহ পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোয়ালঘরে থাকা চারটি গরু, একটি রান্নাঘর, তিনটি বসতঘর ও ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়।

এছাড়া ঘরে মজুত রাখা প্রায় ২০ মণ ধান, ৪ মণ সরিষা ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আজিতা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা শেষ হয়ে গেছি। কষ্ট করে গড়া সবকিছু আগুনে পুড়ে গেছে। এখন আমাদের কিছুই অবশিষ্ট নেই।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম বাসসকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।

রাজবাড়ীতে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ৫টি ঘরসহ চারটি গরু পুড়ে ছাই

বাগেরহাটে বিভিন্ন কর্মসুচিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

সিরাজগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

কুড়িগ্রামে ফুলবাড়ী-বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

অবৈধ মাটি কাটা অব্যাহত, সড়কের বেহাল দশা

মোটরসাইকেলের ধাক্কায় চবি শিক্ষার্থী গুরুতর আহত

ভোট সুষ্ঠু হয়েছে বলিনি, দেশের স্বার্থে ফল মেনে নিয়েছি

ট্রাম্পের দাবি অস্বীকার ইরানের, বিশ্ববাজারে আবার বাড়ছে তেলের দাম

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, প্রাণচাঞ্চল্যে মুখর সমুদ্রপাড়