Friday , 13 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 13, 2026 9:15 am

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে।

সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একটি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।

সেখানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) তাকে ভর্তি করা হবে।

শায়রুল কবির খান আরো জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি চিকিৎসক ও মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে

রংপুরে আসন পুনঃনির্ধারণে জনরোষ, সদর আসনেই চাই ৯নম্বর ওয়ার্ড

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

রাশিয়ার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা ‘গুরুতর নেতিবাচক প্রভাব’ ফেলেছে : চীন

কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

কক্সবাজারে সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস