শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, কমলনগর উপজেলার কমিটি গঠন

মোঃ হাসান হাওলাদার, রামগতি, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধিঃ

সাংবাদিকদের অধিকার রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমলনগর উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ এবং সাধারণ সম্পাদক জাকির এইচ সুমনের সুপারিশে ২২ ডিসেম্বর “বৃহস্পতিবার” সংগঠনটির নির্ধারিত প্যাডে সংগঠনটির চেয়ারম্যান ও সেল প্রধান মোঃ খায়রুল আলম রফিক এবং পরিচালক “প্রশাসন ও এডমিন” খায়রুল ইসলাম আল আমিন ঘোষণার মাধ্যমে দৈনিক দৈনিক খবর সংযোগ -এর কমলনগর-রামগতি প্রতিনিধি মো: জায়েদ হোসেনকে সভাপতি এবং দৈনিক বাংলা বাজার পত্রিকার এর কমলনগর প্রতিনিধি কবির হোসেন রাকিব কে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত এ কমিটি ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এক বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে।

অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক সময়ের আলো এর প্রতিনিধি মোঃ মুখলেছুর রহমান ধনু, এশিয়ান টিভি কমলনগর প্রতিনিধি ভাস্কর বসু, যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি এম.এ আহসান রিয়াজ, দৈনিক খবর পত্রের প্রতিনিধি আফছার উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক দৈনিক খবর এর প্রতিনিধি নাছির মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক শিক্ষার পাতা এর প্রতিনিধি মো: মাওঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক দৈনিক মাতৃভূমির খবর এর প্রতিনিধি,সালমান ইমন, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের ডাক এর প্রতিনিধি, মোঃ মাকছুদুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক আজকের লক্ষ্ণীপুর এর প্রতিনিধি মো: হাছান হাওলাদার, নির্বাহী সদস্য বীর চট্রলা টিভি প্রতিনিধি রীনা বেগম, দৈনিক অপরাধ দমন এর প্রতিনিধি, জাহিদ হাসান দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে নির্যাতন, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন এসব অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আমরা এর অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাবো ইনশাআল্লাহ কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে দায়িত্বশীল ও কার্যকর কর্মকান্ড পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩