শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

শিবচরে নীরব মানবসেবায় অনন্য দৃষ্টান্ত ‘বন্ধুত্ব থাক সারাজীবন ফাউন্ডেশন’

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মানবিকতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে মাদারীপুরের শিবচর উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুত্ব থাক সারাজীবন ফাউন্ডেশন’। শিবচরের কিছু প্রবাসী যুবকের হাত ধরে গড়ে ওঠা এই ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে নীরবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ ১ জানুয়ারি বুধবার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিবচরের এক অসহায় মায়ের জন্য এক মাসের বাজার সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ কিনে দেওয়া হয়। সহায়তা পেয়ে ওই অসহায় মা আবেগাপ্লুত হয়ে ফাউন্ডেশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা যায়, এই ফাউন্ডেশনের উদ্যোক্তারা সবাই প্রবাসে অবস্থান করলেও শিকড়ের টানে এবং এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে তারা শিবচরের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। তারা নিজেদের নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক। তাদের মতে, মানবসেবাই মুখ্য—নাম বা পরিচয় নয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করে তুলতেই তাদের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও শিবচরের অসহায় মানুষের পাশে থেকে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এলাকাবাসী ‘বন্ধুত্ব থাক সারাজীবন ফাউন্ডেশন’-এর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের নীরব মানবসেবামূলক কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩