Sunday , 8 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গৌরনদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 8, 2026 8:31 am

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার:

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ইসলামিক মিশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত টেকেরহাট এন্টারপ্রাইজের বাস ও মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে।

তিনি আরও জানান, নিহতদের স্বজনদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আজ ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু

পত্নীতলা বিজিবি’র অভিযানে বিপুল পরিমানে ফেন্সিডিল উদ্ধার

গায়ে হাত দেয়নি শামীম, দুঃখ প্রকাশ করলেন প্রিয়াঙ্কা

জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

কুবিতে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা

কোম্পানীগঞ্জে হযরত শাহ আরফিন (রহ.) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ৯ম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন সম্পন্ন

শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন

জৈন্তাপুরে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে ভোররাতে মোবাইল কোর্টের অভিযান

তারেক রহমানের প্রত্যাবর্তন: নতুন রাজনীতির সূচনা

ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার