Sunday , 3 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

১২ দিন পর কষ্টদায়ক স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছে মাইলস্টোন শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 3, 2025 6:55 am

মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত। লেগেছে ভবনে আগুন, পুড়েছে স্বপ্ন, থেমে গেছে জীবনের গতিপথ। এই ভয়াবহ দুঃস্বপ্ন পেরিয়ে ১২ দিন পর আজ (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলেছে উত্তরার মাইলস্টোন কলেজ। তবে আজকের দিনে কোনো পাঠদান কার্যক্রম হচ্ছে না।

রোববার (৩ আগস্ট) সকাল ১০টায় শিক্ষার্থীদের কলেজের মূল ফটক দিয়ে ভেতরে ঢুকতে দেখা যায়, তবে তাদের মাঝে ছিল না কোনো আনন্দ।

সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় মিলাদ মাহফিল, শোক ও স্মরণসভা। এতে অংশ নিয়েছেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। এ ছাড়া শ্রেণিকক্ষগুলোতেও কিছু কিছু শিক্ষার্থীকে বসে থাকতে দেখা গেছে।

জানা যায় যে, নিহতদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য বিশেষ কাউন্সেলিং সেশনেরও আয়োজন করা হয়েছে।

মাইলস্টোন স্কুলের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে আরও কিছু কর্মসূচি পালিত হবে।

গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সেদিন বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে কলেজটিতে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। এতে ওই প্রতিষ্ঠানের স্কুল শাখার বহু শিক্ষক-শিক্ষার্থী হতাহত হন। এখনো অনেকেই চিকিৎসাধীন অবস্থায় আছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অবস্থানের অভিযোগে চবি আইন বিভাগের শিক্ষক আটক

শাহজাদপুরে ট্যাঙ্কলরির ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চার উন্মোচন করলো উত্তর কোরিয়া

জুলাই সনদ ও সংবিধান দুটোকেই সম্মান করা উচিত : আন্দালিব পার্থ

একবিংশ শতাব্দীতে এসেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি- শামসুল আলম বাহাদুর

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী

নাসির নগরে চা দোকানীকে কুপিয়ে হত্যা

বাঘাইছড়িতে সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত