Wednesday , 4 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নবীনগরে অডিও প্রকাশ নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মহিন

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 4, 2026 1:11 pm

আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি নেতা মহিউদ্দিন মহিনের একটি কথিত চাঁদা দাবির অডিও প্রকাশকে কেন্দ্র করে এলাকায় আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে অডিওটি প্রচার হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দেয়।

এ ঘটনায় সোমবার (৩ মার্চ) দুপুর ২টায় সংবাদ সম্মেলন করেন মহিউদ্দিন মহিন। তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অডিওটি ছড়ানো হয়েছে।

তিনি দাবি করেন, তিনি কোনো চাঁদা চাননি। বরং নিজের পাওনা টাকা চেয়েছিলেন, যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

মহিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা তার মানহানি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি নবীনগরবাসীর কাছে অনুরোধ করেন, অডিওটি শুনে সঠিক বিষয়টি বোঝার জন্য।

অডিওটি প্রকাশের পর নবীনগরজুড়ে আলোচনা চলছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

 

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা

প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় দিবসে জাবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ : প্লাস্টিকের বিনিময়ে চারাগাছ

বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন

ফরিদপুর সদরে মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেল গ্রেফতার

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাদা দলের দোয়া মাহফিল

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক