Thursday , 26 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 26, 2026 10:22 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) অর্থ ও হিসাব দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপ-পরিচালক মো. নাছির উদ্দিনকে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

উপ -পরিচালক মো:নাছির উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ, অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৯ বছর প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। উপ-পরিচালক হিসেবে প্রায় ৮ বছর। কর্তৃপক্ষ আমাকে পরিচালক ভারপ্রাপ্ত হিসেবে যে দায়িত্ব প্রদান করেছেন আমি তা সততা, দক্ষতা ও ন্যায় -নিষ্ঠার সাথে অতীতের ন্যায় পালন করে যাব। দপ্তরের সকলকে নিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ছাত্র -শিক্ষকের যাবতীয় সেবা আরও সহজভাবে সম্পাদন করব ইনশাআল্লাহ।’

 

সর্বশেষ - লাইফস্টাইল