Tuesday , 24 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জামালগঞ্জে কৃষক মাঠ স্কুলের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 24, 2026 8:10 am

আমির হোসেন হৃদয়, জামালগঞ্জ প্রতিনিধি:

জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশ এর সহায়তায় কৃষক মাঠ স্কুলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার উক্ত সভায় স্থানীয় কৃষক-কৃষাণী, ও কৃষক মাঠ স্কুলের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, বসতভিটায় সবজি চাষের উন্নত পদ্ধতি এবং পুষ্টি নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, জামালগঞ্জ উপজেলার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ হাসান। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে আবাদযোগ্য জমি কমে যাওয়ায় বসতভিটায় সবজি চাষ একটি অত্যন্ত কার্যকর ও লাভজনক উদ্যোগ। সঠিক পদ্ধতি অনুসরণ করে স্বল্প সময়ে অধিক ফলন পাওয়া সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, উন্নত জাতের বীজ ব্যবহার, জৈব সার প্রয়োগ, সঠিক সেচ ব্যবস্থা এবং রোগবালাই দমনের আধুনিক কৌশল গ্রহণের মাধ্যমে কৃষকরা কম খরচে অধিক লাভবান হতে পারেন। পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণেও বসতভিটায় সবজি চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে বাজারের উপর নির্ভরশীলতা কমে এবং নিরাপদ ও তাজা খাদ্য নিশ্চিত হয়।

তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, কারিতাস অফিসের মাঠ সহায়ক নিয়মিত পরামর্শ গ্রহণ এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত কৃষক মাঠ স্কুলের কার্যক্রমকে তিনি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন কৃষক মাঠ স্কুলের সভাপতি পারভিন বেগম। তিনি তার বক্তব্যে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নারীদের কৃষি কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
সভা সঞ্চালনা করেন ফিল্ড ফেসিলিটেটর আমির হোসেন হৃদয়। তিনি সভার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন এহতেশামুল হক

হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন: রুহুল কবির রিজভী

শান্তির চৌদ্দগ্রাম গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন- কামরুল হুদা

নলছিটিতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি

বিরামপুরে রোড ডিভাইডারে নতুন স্ট্রিট লাইট, নিরাপদ সড়কে খুশি স্থানীয়রা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা : সংসদে শক্তিশালী ভূমিকার প্রত্যাশা

কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে, তাদের উত্থান আর সম্ভব নয়- ব্যারিস্টার নওশাদ জমির

গাজীপুরে বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিবের বহিষ্কারের দাবীতে বিক্ষোভ