শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা নাটোরে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ‘পুষ্পা’ সিনেমার স্টাইলে চবির গাছ পাচারের চেষ্টা, জব্দ ৭৪টি গুঁড়ি নওগাঁ-১ আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা পূবাইলে ধানের শীষের উঠান বৈঠক কোম্পানীগঞ্জে অবৈধ পাথর লুট ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলা, ট্রাক্টর ছিনতাই ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক পুঠিয়ায় বাস তল্লাশিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভায় গণজোয়ার মধ্যনগরে ইউএনও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ আমারা শহীদ জিয়ার সৈনিক, ভয় দেখিয়ে লাভ নাই : কামরুল হুদা তিস্তা পাড়ে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস

পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী–২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় বাংলাবাজারস্থ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকের উপস্থিতিতে তিনি লিখিত ইশতেহার উপস্থাপন করেন।

ইশতেহারে তিনি ঘোষণা দেন— নির্বাচিত হলে ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ কমিটি গঠন এবং ৯০ দিনের মধ্যে সকল প্রকার দুর্নীতি নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বগা সেতু বাস্তবায়ন, কালাইয়া–পটুয়াখালী–বগা–বাহেশ্বর সড়ক টু-লেনে উন্নীতকরণ এবং নদীতীরবর্তী এলাকায় স্থায়ী সিসি ব্লক ও বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

এছাড়া বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রথমে ১০০ শয্যা এবং পর্যায়ক্রমে ২৫০ শয্যায় উন্নীতকরণ, ক্রীড়ামোদী যুবসমাজের জন্য আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ, দখলকৃত খাল দখলমুক্তকরণ ও জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।

বেকারত্ব দূরীকরণে স্থানীয় শিল্পকারখানা স্থাপন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কাঁচা ও ভাঙা সড়ক সংস্কার, কালিশুরী অঞ্চলসহ উত্তর বাউফলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী পুলিশ ফাঁড়ি ও ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনাও ইশতেহারে উল্লেখ করা হয়।

নাজিরপুর, কেশবপুর ও ধুলিয়া নদীভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন, ডিজিটাল ট্যাক্স ব্যবস্থা চালু, নাগরিক সেবা অ্যাপ ও অনলাইন অভিযোগ গ্রহণ ব্যবস্থার মাধ্যমে বাউফল পৌরসভাকে আধুনিক ও স্মার্ট শহরে রূপান্তরের কথাও তুলে ধরেন তিনি।

এছাড়া গণমাধ্যমকর্মীদের জন্য সাংবাদিক কল্যাণ তহবিল গঠন, চিকিৎসা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, হিন্দু সম্প্রদায়ের জন্য শ্মশানঘাট নির্মাণ, মন্দির সংস্কার ও স্থাপন, ‘স্বাবলম্বী নারী—সমৃদ্ধ বাউফল’ স্লোগানে নারীর ক্ষমতায়নে বিশেষ পরিকল্পনা, জেলে সম্প্রদায়ের জীবিকা ও নিরাপত্তা, কৃষি ও কৃষকের উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং বাউফলকেন্দ্রিক পর্যটন (ট্যুরিজম) উন্নয়নে পৃথক কর্মপরিকল্পনার কথাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।

ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, খিলাফত মজলিসের প্রতিনিধি আইউব বিন মুসা, এবি পার্টির নেতা অ্যাডভোকেট রুহুল আমিন, অধ্যক্ষ মাওলানা আব্দুল গনি, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি, বাউফলের সাতজন শহীদ পরিবারের সদস্য, ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ জেলা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩