Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইসলামী আন্দোলনের জন্য শেরপুর-২ ফাঁকা রাখলো জামায়াত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 6:43 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে ২৫৩টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট। এর মধ্যে ১৭৯টি আসনে জামায়াত নিজস্ব প্রার্থী দিলেও বড় চমক দেখা গেছে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে।

এই আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা না করে আসনটি শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ফাঁকা রেখেছে জামায়াত।

​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। জোটের পক্ষ থেকে আসন ও প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

​ঘোষিত তালিকা অনুযায়ী, শেরপুর জেলার তিনটি আসনের মধ্যে শেরপুর-১ ও শেরপুর-৩ আসনে জামায়াত নিজস্ব প্রার্থী দিলেও শেরপুর-২ আসনটি খালি রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে জোটের অন্যতম শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসকে সমর্থন দিতেই জামায়াত এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে।

শেষ পর্যন্ত যদি জোটে ইসলামী আন্দোলন থাকে শেরপুর-২ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল কায়েসের পথ অনেকটাই পরিষ্কার হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে হাতপাখার মনোনীত প্রার্থীর বিজয় র‍্যালি অনুষ্ঠিত

খুলনায় প্রকৌশল শিক্ষার্থীদের বিভাগীয় মহাসমাবেশ: তিন দফা দাবিতে শুক্রবার আন্দোলন

দুমকী পুলিশের অভিযানে সোয়া ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাঘাইছড়িতে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ

গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ছাড়া টেকশই উন্নয়ন কখনই সম্ভব নয়- আবু সাঈদ চাঁদ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে প্রথম মনোনয়ন ফরম কিনলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২