Tuesday , 13 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক ও স্কেভেটর জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 13, 2026 5:39 am

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অপরাধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের যুগিরখিল এলাকায় এবং আজ রোববার (১২ জানুয়ারি) কালিকাপুর ইউনিয়নের জামমুড়া এলাকায় অবৈধ মাটি কাটার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
যুগিরখিল এলাকায় অভিযানে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি ড্রাম ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী জমির মালিককে বিবাদী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। জব্দকৃত যানবাহন ও যন্ত্রপাতি পুলিশ হেফাজতে প্রদান করা হয়েছে।

অন্যদিকে, আজ কালিকাপুর ইউনিয়নের জামমুড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার মূল দায়ী ব্যক্তির বিরুদ্ধে একই আইনের ১৩ ধারায় আরেকটি মামলা রুজু করা হয়।

আইন অনুযায়ী, উক্ত অপরাধে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং যে কোনো পরিমাণ অর্থদণ্ডের বিধান রয়েছে। উপযুক্ত আদালতে বিচার প্রক্রিয়া ও নিলাম কার্যক্রম সম্পন্ন হওয়ার পর জব্দকৃত মালামাল ছাড় দেওয়া হবে।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম-এর সঙ্গে আনসার সদস্য ও চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মহিপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন গ্রেফতার

কোটা পুনর্বহালের ষড়যন্ত্র নয়, ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতের দাবিতে কুয়েটে মানববন্ধন ও বিক্ষোভ

নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে জরিমানা, পরিবহনের ট্রাক্টর ও বালু জব্দ

খুবিতে ‘মাইন্ড ওভার ম্যাথ’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কুড়িগ্রামে তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরন

গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ নতুন চিকিৎসক যোগদান, অবকাঠামোগত সংকটে সেবায় চ্যালেঞ্জ

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে মিশরের প্রথম জয়