Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে ফেনসিডিল ও মদসহ মাদক কারবারি আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 1:12 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি আকাশ পাল (৩৫)। তিনি উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা গ্রামের বাসিন্দা এবং সমীর পালের ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় আকাশ পালের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ইউএনও এইচ এম ইবনে মিজান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদারীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা টাস্কফোর্সকে সহযোগিতা করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ববিতে অভ্যুত্থানবিরোধী শিক্ষকদের দাপট, প্রশাসনিক-একাডেমিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার

“জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম

দুমকি মৎস্য বিভাগের ‘মাঠ দিবস’ পালিত

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

‘শয়তানের নিঃশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এর শিকার সদরপুরের শহীদুল

জয়পুরহাটে বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে

লালপুরে ছেলের প্রতি অভিমান, মায়ের মর্মান্তিক আত্মহত্যা

মাভাবিপ্রবিতে নাগরিক প্ল্যাটফর্মের নির্বাচন কেন্দ্রিক যুব প্রশিক্ষণ কর্মশালা

গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি

অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান