সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে নাগরিক প্ল্যাটফর্মের নির্বাচন কেন্দ্রিক যুব প্রশিক্ষণ কর্মশালা

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নির্বাচন কেন্দ্রিক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার রুমে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় তরুণ প্রজন্মের ভোট সচেতনতা বৃদ্ধি, নির্বাচিত সরকারের কাছে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা, নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে ধারণা প্রদান, অংশগ্রহণমূলক গণতন্ত্র ও নাগরিক দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। ৪টি গ্রুপে বিভক্ত করে বাংলাদেশের নির্বাচিত সরকারের কাছে তরুণ প্রজন্মের প্রত্যাশা সম্পর্কে মতামত নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান এবং সহযোগী প্রোগ্রামার মাহদিয়া মাহমুদ তাইমা।

দিনব্যাপী প্রশিক্ষণে গ্রুপ ওয়ার্ক, ওপেন ডিসকাশন ও নির্বাচনী সিমুলেশন সেশন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩