Friday , 9 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সরকারি অডিটোরিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 9, 2026 2:01 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন রিফাত কাজী (পিতা: মোঃ শাহিন কাজী, মাতা: রিনা বেগম)। তার বাড়ি শিবচর পৌরসভার ৪ নং ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায়। তিনি স্বাস্থ্য কলোনি আবাসিক এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৬ সালের ৯ জানুয়ারি শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামের ভেতরে গাঁজা সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারির ক্রমিক ২১ অনুযায়ী আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এই সংক্রান্ত পরোয়ানার মাধ্যমে মাদারীপুর জেলা কারাগারের জেল/সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবচর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান,

অভিযান পরিচালনা শেষে এইচ এম ইবনে মিজান বলেন,

“আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছি। উপজেলা প্রশাসন নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনা শিবচরে মাদকবিরোধী প্রশাসনের কঠোর মনোভাবের প্রমাণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চান্দিনায় হাতপাখার প্রার্থীর মটরসাইকেল শোডাউন

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

পাঁচবিবিতে বিশিষ্ট সাংবাদিক আবু হাসানের স্মরণে পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা

ঈদগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে : পানিসম্পদ মন্ত্রী

বর্জ্য ব্যবস্থাপনায় জাবির শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ কর্তৃক ৩০টি ডাস্টবিন ক্রয়

শৈলকূপায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬০

সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শৈলকুপায় বিসিআইসি সার ডিলার এসোসিয়েশন’র সভাপতিকে শোকজ