Thursday , 8 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মোংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 8, 2026 4:39 pm

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহি মোংলা প্রেসক্লাব-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) প্রেস ক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহন শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের মোংলা প্রতিনিধি আহসান হাবিব হাসান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জন্মভূমি পত্রিকার মোংলা প্রতিনিধি মোঃ হাসান গাজী। বিজয়ী অন্যরা হলেন, সহ-সভাপতি পদে ৭১ টেলিভিশনের মোংলা প্রতিনিধি এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরপত্রের মোংলা প্রতিনিধি ইলিয়াচ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের মোংলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক স্বদেশ প্রতিদিনের মাসুদ রানা (রেজা মাসুদ), দৈনিক ভোরের ডাকের হাসিব সরদার এবং দৈনিক প্রতিদিনের সংবাদের আলী আজীম নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চলের মোংলা উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শান্ত।

নির্বাচনকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবির জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ

বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

বিতর্কিত চিকিৎসকের পদায়ন ঠেকাতে শিবচরে হাসপাতাল কর্মচারী ও জনসাধারণের মানববন্ধন

একজন মানবিক ব্যাক্তি মাহমুদুল হাসান শামীম; নিজেকে নিয়োজিত রেখেছেন মানুষের সেবায়

বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল

কুবিতে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি ঘোষণা

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বারইয়ারহাটে আন্ডারপাস ও ফ্লাইওভার নির্মাণের দাবিতে সর্বস্তুরের ব্যবসায়ী জনসাধারণের মানববন্ধন