Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, আটক ১

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 5:59 am

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের এক সফল অভিযানে অপহৃত এক নারীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অপহরণকারী সন্দেহে সাগর মোল্লা (২৫) নামের এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে খুলনার দাকোপ থানার বানিশান্তা এলাকায় এসেছিলেন মোছা. লিমা খাতুন (১৮) নামে এক নারী। সেখান থেকে কৌশলে তাকে অপহরণ করা হয়। দীর্ঘ সময় তিনি ফিরে না আসায় তার স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার (১০ জানুয়ারি) ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলাকায় গিয়ে স্থানীয়দের সহায়তায় স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় অপহরণকারী সাগর মোল্লা নিজেকে ওই নারীর ভাই পরিচয় দিয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মোংলা বাসস্ট্যান্ড পর্যন্ত তাদের অনুসরণ করে। বিষয়টি মোংলা কোস্ট গার্ডের নজরে এলে তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপহরণকারীকে আটক এবং নারীকে উদ্ধার করে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত নারী এবং আটককৃত অপহরণকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ মাহফুজুর রহমানের যোগদান

ঈদগাঁওতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া : জাতিসংঘ সংস্থা

জাহাজ জব্দ করায় যুক্তরাষ্ট্রকে নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান ইরানের

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ মিছিল

স্টুডেন্ট ফাউন্ডেশনের গ্রুপ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত