Tuesday , 6 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 6, 2026 3:30 pm

মোঃ মহিম ইসলাম, মোংলা উপজেলা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের আয়োজনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলের প্রধান অতিথি ড.শেখ ফরিদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর চলে যাওয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর আপসহীন সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় বাগেরহাট ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আরো বলেন, আমি যদি ১২ তারিখের পরে সুযোগ পাই এই জনপদে নিরাপত্তা নিয়ে কোন প্রশ্নই থাকবে না। আমি পরিষ্কার করে বলতে চাই কারো নামে যদি কোন অভিযোগ আসে আমি মনে করব সে দলের ভালো চাচ্ছে না।

তাই সবাইকে বলছি আপনারা দলের জন্য কাজ করুন এবং বিএনপিকে ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করুন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, উপজেলার সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, আবু তালেব হাওলাদার, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, উপজেলা জয়েন্ট সেক্রেটারি ঝংকার ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম মিঠু, ইউনিয়ন বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি জালাল মুসল্লী, কোষাধ্যক্ষ বাবুল হাওলাদার , ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ ধর্মপ্রাণ মানুষ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার।

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বৈদ্যমারি বাজার জামে মসজিদের পেশ ইমাম ক্বারী আব্দুল করিম মুছাল্লি। দোয়া মোনাজাত শেষে অসংখ্য মানুষের মাঝে বিশেষ খাবারের বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চবিতে ইতিহাসের সর্ববৃহৎ সরস্বতী পূজা, একযোগে ১৩টি মণ্ডপে উদযাপন

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড

রাজাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

‎দুমকীতে ছাত্রদল নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে জেলায় জরুরী সাংগঠনিক সভা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস : আইনমন্ত্রী

একনেক সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০০ শয্যা অনুমোদন

কাঠালিয়ায় জামালের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ ও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

ফরিদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১৫

‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক কমিটি ঘোষণা