Monday , 5 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কালীগঞ্জে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 5, 2026 4:20 pm

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেললাইনে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেল লাইনের দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগির সংযোগস্থল বা জয়েন্টের হুক খুলে গেলে বগি দুটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়।

ঘটনার পরপরই রেলওয়ে কর্মীরা বগি দুটি পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। টঙ্গী-ভৈরব রেলপথটি ডাবল লাইন হওয়ায় সে সময় বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, “বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ২ জন

গাবতলীতে সাবেক ও বর্তমান ছাত্রশিবিরের উদ্যোগে প্রীতি সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত

গাজার আরও জিম্মি মারা যেতে পারে: ট্রাম্প

সাংবাদিক হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ

লেবাননে স্থানীয়দের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ জারি ইসরাইলি বাহিনীর

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন প্রত্যাখান বেরোবি শিক্ষাথীদের

নাটোরের সিংড়ায় চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন

কুয়েটে স্মার্ট সেবা সম্প্রসারণে গেট এইড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর