Wednesday , 31 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনে কুবি ছায়া জাতিসংঘ সংসদের গৌরবময় সাফল্য

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 31, 2025 11:14 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল (ডিইউআই) মডেল ইউনাইটেড নেশন ২০২৫-এ গৌরবময় সাফল্য অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংসদ।

গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন।

সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী সায়েদা সাবরিনা আলম একটি কমিটিতে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে দক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দেন।

এছাড়া মার্কেটিং বিভাগের ১৭ তম আবর্তনের তাহমিদ তাজওয়ার ও রুবাইয়া সাথী অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কমিটিতে তুরস্কের প্রতিনিধিত্ব করে চমৎকার পারফরম্যান্সের জন্য সেরা অংশগ্রহণকারী পুরস্কারে ভূষিত হন।

অন্যদিকে বাংলা বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী ফারহা খানম ন্যাশনাল কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্স (এনসিএসএ) কমিটিতে অংশগ্রহণ করে কৌশলী বক্তব্য ও বিশ্লেষণধর্মী আলোচনার মাধ্যমে অর্জন করেন ভার্বাল মেনশন অ্যাওয়ার্ড।

পুরস্কারপ্রাপ্ত বাংলা বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী ফারহা খানম বলেন, ‘এই কনফারেন্স আমার জন্য ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা। জাতীয় পর্যায়ে অংশ নিয়ে পুরস্কার অর্জন করা সত্যিই এক অবর্ণনীয় অনুভূতি। শুরুতে কিছুটা ভয় ও অনিশ্চয়তা থাকলেও প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখেছি। নিজেকে, আমার বিশ্ববিদ্যালয়কে এবং আমাদের ক্লাবকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছি। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ।’

এই সাফল্যকে উল্লেখ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন এর সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, ”আমাদের জাতিসংঘ সংস্থা ক্লাবের এখন সোনালী সময় যাচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত সবার এতো ভালো ফলাফল জন্য। আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা আরো ভালো ফলাফল নিয়ে আসবো। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কে সারা বাংলাদেশের কাছে তুলে ধরব।”

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুরে মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

গাজীপুরে বড়দিন উদযাপিত

ইতিহাস-ঐতিহ্য আর নান্দনিক সৌন্দর্যে পর্যটকের হিড়িক নাটোরের উত্তরা গণভবনে

ঢাবি ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

বন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী

বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ

ছাত্রদল নেত্রী ইপ্সিতার লাশ নদী থেকে উদ্ধার

কোম্পানীগঞ্জের ক্রাশার মিলে অভিযান চালান ডিসি মো: সারোয়ার আলম

বাগেরহাটে বিভিন্ন কর্মসুচিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ