Friday , 10 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 10, 2025 9:52 am

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার(৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব
সকাল থেকে রাত্র পর্যন্ত চলা এ অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

আর জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জাতীয় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে প্রতিদিনই পদ্মা নদীতে টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারাদেশে মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশ ধরা, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এ অবস্থায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ইলিশ স্থানীয় এ
মাদ্রাসায় বিতরণ করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান

কুড়িগ্রামে জুলাই স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১০০ বছরের ইতিহাসে শিবগঞ্জে প্রথম সনাতনী সমাবেশ

পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৭তম সভা অনুষ্ঠিত

চকরিয়ায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত

সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল

জামালপুরের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ