Saturday , 13 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 13, 2025 3:50 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় মাদারীপুরের শিবচর উপজেলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সময়ে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় ডা. শাহাদাত হোসেনের নিজ বাসভবনে এ ধর্মীয় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি এলাকার সাধারণ মুসল্লিরাও এতে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে আজীবন আপসহীন ভূমিকা রেখে এসেছেন। তাঁর সুস্থতা কামনায় আমাদের এই আয়োজন। আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।”

তিনি আরও বলেন, এই দোয়ার মাধ্যমে শুধু দেশনেত্রীর সুস্থতাই নয়, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণের জন্যও প্রার্থনা করা হয়েছে।

উল্লেখ্য, দত্তপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলটি আয়োজন করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সরকারের আমন্ত্রণে চীনে গেছে বিএনপির প্রতিনিধি দল

সিমাগোর র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে মাভাবিপ্রবি

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২২ জুন, নিকটস্থ বিশ্ববিদ্যালয়ে করা যাবে নিশ্চয়ন

আমরা মরে গিয়ে নির্বাচন করতে দায়বদ্ধ নই, জাকসু প্রধান নির্বাচন কমিশনার

কুবি শিক্ষার্থী হত্যা: মানববন্ধনে বাস দিতে অস্বীকৃতি, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

আমতলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দিবস পালিত

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

আজ বিশ্ব পরিবেশ দিবস

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম

মোবাইল, ওয়ালেট হারানো ও অনলাইন প্রতারণা ঠেকাতে বাংলাদেশি দুই শিক্ষার্থীদের উদ্ভাবন