Friday , 12 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মধ্যনগর ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 12, 2025 2:53 pm

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বিভিন্ন হাওরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার, পুনঃসংস্কার, স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষ্যে তিনটি ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পর্যায়ক্রমে বংশীকুন্ডা দক্ষিণ, মধ্যনগর সদর ও চামরদানি ইউনিয়নে এসব গণশুনানি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সভা কক্ষে প্রথম গণ শুনানির আয়োজন করা হয়। এরপর সকাল ১১টায় মধ্যনগর সদর ইউনিয়নে এবং দুপুর ১২টায় চামরদানি ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উদ্যোগে আয়োজিত এসব গণশুনানিতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

গণশুনানিতে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব নূর আলম, কৃষক প্রতিনিধি মোঃ নুর মোহাম্মদ, শাহেদ আলী, মোঃ নুরু মিয়া, কাজল মিয়া, বিল্লাল হোসেন, নিজাম উদ্দিন, রুপন বিশ্বাসসহ অনেকে।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর জন প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। হাওর এলাকায় আগাম বন্যা ও ঢলের ক্ষতি কমাতে সময়মতো টেকসই ফসলরক্ষা বাঁধ নির্মাণে সবাই একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার

জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ

বিএনপির ক্লাবে নেতাদের মাঝে বসে ছবি তুললেন এএসআই, দেখা দিলো বিতর্ক

২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’

নলছিটিতে গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কে বাবার মৃত্যু

মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে লোকনাথ মিষ্টি ভান্ডারকে জরিমানা

মাইলস্টোনের হতাহতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার