Thursday , 11 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবচরে প্রথম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ: ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 11, 2025 10:15 am

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক মিঠুন মজুমদারের ফাঁসির দাবিতে শিক্ষার্থী ও যুবসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারি বরহামগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি শিবচর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পথে নানা শ্রেণি–পেশার মানুষ মিছিলে সংহতি প্রকাশ করেন। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও এতে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, “ধর্ষণ এমন একটি জঘন্য অপরাধ যা সমাজকে ধ্বংস করে। মিঠুন মজুমদারসহ সকল ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া গ্রহণযোগ্য নয়। কঠোর শাস্তি কার্যকর হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।” তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন শাস্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর সকালে বাবলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাত বছরের ফারজানাকে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রলোভন দেখিয়ে মিঠুন মজুমদার নিজ বাড়িতে নিয়ে যায় এবং সেখানে আটকে রেখে ধর্ষণ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ শিবচরে এমন বর্বরতা অত্যন্ত মর্মান্তিক। তারা আশা প্রকাশ করেন, কঠোর ব্যবস্থা নিলে এমন ঘটনার পুনরাবৃত্তি কমে আসবে এবং সমাজে সচেতনতা আরও বাড়বে।

এই বিক্ষোভের আয়োজক শিক্ষার্থী ও যুবকরা জানান—ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে সমাজ কখনোই নিরাপদ হবে না। তাই তাদের এই আন্দোলন ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি সেনাবাহিনীর হাতে আটক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে “বিজয় ভোজ” বাজেট ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ

শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

উত্তরা ট্রেজেডি মাঝখানে স্ত্রী, দুই পাশে স্বামী ও সন্তানকে নিয়ে চির নিদ্রায় শায়িত এক পরিবারের ৩ জন

কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

কাঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা

রাজাপুর সরকারি কলেজে ক্যারিয়ার কর্মশালা: মহৎ জীবনের পথে অনুপ্রেরণার আলো ছড়ালো শিক্ষার্থীদের মাঝে

নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় নারী নিহত

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি