Saturday , 13 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মুরাদনগরে অবৈধ মাটি কাটা ও অনুমতিহীন নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 13, 2025 7:32 am

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

মুরাদনগর উপজেলায় অবৈধ মাটি কাটা, অনুমতিহীন ভবন নির্মাণ এবং সরকারি জায়গা দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় বিভিন্ন তারিখে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

(১২ ডিসেম্বর ২০২৫) শুক্রবার রাতে দড়িকান্দি এলাকায় ভেরীবাঁধ সংলগ্ন গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সাকিব নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী একটি মামলায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে মাটি না কাটার অঙ্গীকারে ৩০০/- টাকার স্ট্যাম্পে মুচলেকা আদায় করা হয়।

এছাড়াও গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে মুরাদনগর ইউনিয়নে অনুমতি ব্যতীত ভবন নির্মাণ এবং ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে পরিচালিত মোবাইল কোর্টে একটি মামলায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এর আগে ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ছালিয়াকান্দি ইউনিয়নের মাধবপুর বিল এলাকা থেকে অবৈধভাবে ব্যবহৃত ০২টি ড্রেজার ও প্রায় ১৮০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

উল্লেখ্য, এসব মোবাইল কোর্ট অভিযান উপজেলা নির্বাহী অফিসার, মুরাদনগর মহোদয়ের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা, সরকারি সম্পদ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ছাত্র ইউনিয়নের একাধিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

সাংবাদিকদের মারার হুমকি দেওয়া ছাত্রদল নেতাকে শোকজ নোটিশ

পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত

চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি- শাহনেওয়াজ শাহীণ, সেক্রেটারী- আলমগীর হোসেন

মিরসরাইয়ে প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি অর্ধবার্ষিকী উন্নয়ন সভা অনুষ্ঠিত

ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় ১৮২ কোটি ৬০ লাখ ডলার

ত্রিশালে ভুয়া চিকিৎসার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মাটি জল রাখি পরিষ্কার-বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান